Tekko Sim

সার্কিট বানাও, চালাও, শেখো — ফোনেই।

ফ্রি · কোনো sign-up লাগবে না।

লোড হচ্ছে… একটু অপেক্ষা করো · Loading

Online circuit simulator ও Arduino simulator — ফ্রি, বাংলায়

Tekko Sim একটা ফ্রি online circuit simulator। ফোন বা কম্পিউটারের ব্রাউজারেই LED, resistor, sensor, motor দিয়ে সার্কিট বানাও, তার লাগাও, আর আসল নিয়মে voltage–current হিসাব দেখো। Arduino simulator অংশে Arduino Uno, Nano, Mega, ESP32, NodeMCU আর Raspberry Pi Pico এর জন্য Arduino C++ বা MicroPython code লিখে চালাও — কিছু কিনতে বা install করতে হয় না, sign-up ও লাগে না।

কী কী করা যায়

Virtual lab — ল্যাব না থাকলেও practical

কলেজ বা polytechnic এ সবার জন্য kit নেই? Tekko Sim একটা virtual electronics lab: প্রতিটা ছাত্র নিজের ফোনে একই experiment করতে পারে, আর শিক্ষক ক্লাস code দিয়ে দেখতে পারেন কে কতদূর করলো।

Tinkercad বা Proteus এর বদলে কেন?

Tinkercad Classrooms এ শিক্ষকের Autodesk account লাগে (ছাত্ররা class link আর nickname দিয়ে ঢোকে), আর Tinkercad Circuits এ ESP32 নেই; Proteus একটা desktop software। Tekko Sim এ শিক্ষক বা ছাত্র কারো account লাগে না — ফ্রি, ফোনেই চলে, বাংলায় বোঝায়, আর ESP32/IoT সহ চলে। পাশাপাশি তুলনা দেখো (২০২৬-১০-২৭ তারিখে দেখা)।

Free online circuit simulator and Arduino simulator

Build circuits in your browser, wire them up and see real voltages and currents. Write Arduino C++ or MicroPython for Uno, Nano, Mega, ESP32, NodeMCU and Raspberry Pi Pico and run it instantly — no install, no sign-up. Over 110 parts, friendly error explanations in Bangla and English, an IoT dashboard with MQTT, a picture-only mode for children, and class codes for teachers.

▶ ভিডিও: Tekko Sim কীভাবে চালাবে (বাংলা) · Video: how Tekko Sim works

Ready-made projects · তৈরি project

University & final-year prototype projects · ভার্সিটি পর্যায়ের project

রেজাল্টেশন প্রজেক্টের আগে সার্কিটটা এখানেই বানিয়ে, কোড চালিয়ে, ভুলগুলো ঠিক করে নাও — তারপর আসল parts কিনে জোড়া লাগাও। Prototype, test, then build.

বন্ধু আর ক্লাসের সাথে · Share, get help, teach

সার্কিট আটকে গেলে Share → “সাহায্য চাও” দিয়ে link পাঠাও; বন্ধু বা শিক্ষক ঠিক করে ফেরত পাঠালে নতুন version হয়ে আসে, আর কী বদলালো দেখা যায়। শিক্ষকরা ফ্রি ক্লাস, assignment আর automatic check চালাতে পারেন — ছাত্রদের email লাগে না।

Stuck? Share an edit link; a friend's fix comes back as a new version, with the changes marked. Teachers get free classes with assignments and automatic checks — students need no email.

প্রশ্ন ও উত্তর

Tekko Sim কি সত্যিই ফ্রি?

হ্যাঁ। কোনো account বা payment লাগে না। Project গুলো তোমার ফোনেই save থাকে।

আসল Arduino তে কি একই রকম চলবে?

সার্কিটের voltage আর current আসল নিয়মে হিসাব হয়, আর code Arduino এর মতোই আচরণ করে। শেখা আর design পরীক্ষার জন্য যথেষ্ট; একদম নিখুঁত timing লাগলে একবার আসল board এ চালিয়ে দেখো।

Does it work on a phone?

Yes. It is built for phones first: tap a pin, tap another pin, and the wire connects.