MQ135 air quality sensor গাইড: ঘরের বাতাস মাপা

· ৫ মিনিট পড়া · সেন্সর মাঝারি১২+

লেখক: Tekko BD Team

MQ-135 সেন্সরের পিন, বার্ন-ইন, R0 ক্যালিব্রেশন আর প্রথম রিডিং — ঘরের বাতাস ভালো না খারাপ, Arduino দিয়ে কীভাবে বুঝবে, DHT11 জোড়া, সাধারণ সমস্যার সমাধান।

জানালা বন্ধ থাকা ক্লাসরুমে ঘণ্টাখানেক পরে বাতাস ভারী লাগে — কিন্তু "ভারী" মাপা যায় না, তাই কেউ জানালা খোলার কথা তোলে না। সেই বাতাসটাকে সংখ্যা দেওয়ার সবচেয়ে সস্তা রাস্তা হলো MQ135 air quality sensor। পোড়ায় MQ-135 লেখা, খোঁজার সময় মানুষ mq135 air quality sensor লিখেই খোঁজে। এই লেখায় পিন, কাজের নীতি, বার্ন-ইন, R0 ক্যালিব্রেশন আর প্রথম রিডিং, পুরোটা।

কাজের নীলিটা MQ পরিবারেরই: গরম রাখা টিন ডাই-অক্সাইড লেয়ারে গ্যাস লাগলে রোধ বদলায়। বাতাস পরিষ্কার থাকলে লেয়ারের রোধ (Rs) বেশি, গ্যাস বাড়লে Rs কমে — তাই A0-র ভোল্টেজ ওপরে ওঠে। এই এক লাইনটাই MQ-135-এর পুরো গল্প, বাকিটা সেই মান পড়ার হিসাব।

যা যা লাগবে

MQ135 Air Quality SensorMQ135 Air Quality Sensor৳১৬০বিস্তারিত দেখো
MQ2 Gas / Smoke SensorMQ2 Gas / Smoke Sensor৳১৭০বিস্তারিত দেখো
DHT11 Temperature & Humidity SensorDHT11 Temperature & Humidity Sensor৳১৫০বিস্তারিত দেখো
Arduino UNO R3Arduino UNO R3৳৯১০বিস্তারিত দেখো
Jumper Wire Kit (M-M)Jumper Wire Kit (M-M)৳৯০বিস্তারিত দেখো

দাম বদলাতে পারে; সর্বশেষ দাম টেক্কোতে দেখো।

স্পেসিফিকেশন

বিষয়মান
টার্গেটব্রড মিক্সচার: অ্যামোনিয়া, NOx, বেনজিন, ধোঁয়া, অ্যালকোহল বাষ্প
রেঞ্জ10–1000 ppm
ক্লিন এয়ারে Rs10kΩ–100kΩ (ডেটাশিট)
হিটার5V, কারেন্ট ~150 mA ক্লাস
আউটপুটA0 অ্যানালগ + D0 ডিজিটাল (LM393 + থ্রেশহোল্ড নব)
বার্ন-ইননতুন সেন্সরে ২৪ ঘণ্টার কাছাকাছি; রোজকার ব্যবহারে কয়েক মিনিট ওয়ার্ম-আপ

MQ-135 কী ধরে — ঘরের বাতাসের মান

এটা একটা গ্যাসের সেন্সর নয়, বাতাসের মিক্সচারের সেন্সর। অ্যামোনিয়া, NOx, বেনজিন, ধোঁয়া, অ্যালকোহল বাষ্প — এই ঝাঁকের যেকোনো একটা বাড়লেই মান ওঠে। CO2-র দুর্বল সাড়াও আছে, তাই ঘরে মানুষ ভরে গেলে রিডিং ওঠে। কিন্তু সেটা NDIR CO2 মিটার নয়; সংখ্যা আনুমানিক, ক্যালিব্রেট করা প্রতিশ্রুতি নয়।

ঢাকার মতো ধুলো-ধোঁয়ার শহরে সেন্সরটার সবচেয়ে মজার কাজ: জানালার ভেতর আর বাইরে একই সেন্সরে রিডিং তুলে তফাত দেখানো। স্কুল প্রজেক্টে এই দুই সংখ্যাই বলে দেয় বাইরের বাতাস আসলে কেমন।

ওয়্যারিং আর DHT11 জোড়া

চার পিন: VCC → 5V, GND → GND, A0 → Uno-র A0, D0 লাগলে D2। ভেতরের ছয় পিন (২×হিটার, ২×A, ২×B) মডিউল সামলে রাখে।

DHT11 পাশে বসাও কেন, একটা কারণ আছে: MQ-135-এর পড়া তাপমাত্রা আর আর্দ্রতার সাথে বদলায়। রিডিংয়ের পাশে ওই দুই মানও লগ করলে পরে তুলনা করা সহজ — মান ওঠা সত্যিই গ্যাস, নাকি বৃষ্টির দিনের আর্দ্রতা।

MQ-135 এয়ার কোয়ালিটি সেন্সরের পিন
MQ-135 মডিউল: VCC 5V, GND, A0 অ্যানালগ, D0 ডিজিটাল। নবটা D0-এর থ্রেশহোল্ড ঠিক করে, অ্যানালগ কোডেই পড়ো।

বার্ন-ইন, বেসলাইন আর R0

নতুন কেনা সেন্সরে ডেটাশিট বার্ন-ইন চায় — মোটামুটি ২৪ ঘণ্টা চালিয়ে রাখা। ব্যাপারটা উড়িয়ে দিও না: এই দিনটায় রিডিং ভাসে। এরপর রোজকার ব্যবহারে চালুর পরে কয়েক মিনিট ওয়ার্ম-আপ যথেষ্ট।

ওয়ার্ম-আপের পরে ক্লিন বাতাসে A0 বেসলাইন মাপো। এই মান থেকেই সেন্সরের R0 হিসাব হয় — ক্লিন এয়ারে সেন্সরের রোধ। ppm সংখ্যা চাইলে প্রতি রিডিংয়ে Rs/R0 রেশিও নিয়ে ডেটাশিটের কার্ভে বসাতে হয়। হিসাবটা হাতে লিখতে হয় না: কমিউনিটির MQ135 Arduino লাইব্রেরি ক্যালিব্রেশনের বেশিরভাগ কাজ করে দেয়। তবু ফলাফল আনুমানিকই: প্রতি ইউনিটের R0 আলাদা, ওই লাইব্রেরিও সেটা জানে না যতক্ষণ না তুমি বলে দাও।

এক রিডিংয়ে সিদ্ধান্ত নিও না। ৫–১০টা রিডিং গড়ে নিলে ওঠানামা কমে।

cpp
const int gasPin = A0;

void setup() {
  Serial.begin(9600);
}

void loop() {
  long sum = 0;
  for (int i = 0; i < 10; i++) {   // ১০টা রিডিং গড়
    sum += analogRead(gasPin);
    delay(50);
  }
  Serial.println(sum / 10);
  delay(2000);
}

আগে Sim-এ চালাও, তারপর টাকা খরচ করো

Tekko Sim-এর air-quality-monitor প্রজেক্টে ঠিক এই সেটআপটাই আছে — LCD-তে বাতাসের মান, ভালো/খারাপ বোঝাতে LED। ফিজিক্যাল সেন্সর হাতে আসার আগে সেখানে সার্কিটটা ফ্রি চালিয়ে দেখো, কোডের লজিকটা ওখানেই শেষ করে আসো।

Sim-এর air-quality-monitor প্রজেক্ট: MQ-135 রিডিং LCD-তে, ভালো-খারাপ LED
MQ-135 + LCD + LED-র পুরো সার্কিট — বাতাস খারাপ হলে LED সতর্ক করে।

ফিজিক্যাল ভার্সনে রান্নাঘরের ধোঁয়া কমলে-বাড়লে বাজার বসাও, ক্লাসরুমে বাতাস ভারী হলে জানালা খোলার সংকেত দাও। ESP32 জুড়লে দিনভর লগ — সায়েন্স ফেয়ারে সপ্তাহের গ্রাফটাই সবচেয়ে জেতায়, বর্ড-লেখা পোস্টার নয়।

যাচাই করুন

ওয়ার্ম-আপ শেষে ক্লিন ঘরে গড় মান খাতায় লেখো। এবার সেন্সরের কাছে হাত স্যানিটাইজারের এক ঝাপটা দাও (অ্যালকোহল বাষ্প — এই সেন্সরের প্রিয় খাবার)। মান স্পষ্ট ওপরে উঠলে সেন্সর জীবন্ত। বাতাস করিয়ে দিলে বেসলাইনে ফেরে কি না দেখো; ফেরলে সেটআপ প্রজেক্টের জন্য তৈরি।

সাধারণ সমস্যা

  1. মান সবসময় উঁচু — বার্ন-ইন বা ওয়ার্ম-আপ বাকি, নয়তো কাছেই স্প্রে-পারফিউম-রান্নার ধোঁয়া। ওয়ার্ম-আপ শেষ করে ক্লিন বাতাসে বেসলাইন নাও।
  2. দিনের পর দিন মান ভেসে যায় — আর্দ্রতা-তাপমাত্রার প্রভাব। DHT11-এর ডেটার সাথে তুলনা করো, আর বেসলাইন মাঝে মাঝে নতুন করে নাও।
  3. দুই ইউনিট দুই সংখ্যা দেখায় — সমস্যা নয়, প্রতি সেন্সরের R0 আলাদা। আলাদা করে ক্যালিব্রেট করো; একটার মান আরেকটায় কপি করবে না।
  4. ppm প্রতিবার ভিন্ন আসে — এক রিডিংয়ে চূড়ান্ত সংখ্যা এই সেন্সরের ধর্মই নয়। ৫–১০টা রিডিং গড়ে নাও, তারপর লগ করো।

প্রশ্নোত্তর

MQ-135 কোন গ্যাস ধরে? ব্রড মিক্সচার — অ্যামোনিয়া, NOx, বেনজিন, ধোঁয়া, অ্যালকোহল বাষ্প, CO2-র দুর্বল সাড়া। একটা গ্যাস বলে দেওয়ার সেন্সর নয়, বাতাসের সামগ্রিক মানের।

MQ-135 কতক্ষণ প্রিহিট দিতে হয়? নতুন সেন্সরে ২৪ ঘণ্টার কাছাকাছি বার্ন-ইন। এরপর রোজ চালুর পরে কয়েক মিনিট ওয়ার্ম-আপ যথেষ্ট, তারপর বেসলাইন নাও।

MQ-135 দিয়ে কি CO2 মাপা যায়? আন্দাজ ছাড়া নয়। ঘরে মানুষ বাড়লে রিডিং ওঠে, কিন্তু এটা NDIR CO2 মিটার নয় — CO2-নির্দিষ্ট সংখ্যার ভরসা এতে করবে না।

ppm সংখ্যা কীভাবে বের করবে? ক্লিন এয়ারে বেসলাইন থেকে R0 বের করো, প্রতি রিডিংয়ে Rs/R0 রেশিও নাও, তারপর ডেটাশিট কার্ভে বসাও। MQ135 লাইব্রেরি কাজটা সহজ করে, তবে সংখ্যা আনুমানিকই থাকে।

টেক্কো থেকে আরও

সূত্র

  • Hanwei MQ-135 datasheet — 10–1000 ppm, ক্লিন এয়ারে Rs 10kΩ–100kΩ, burn-in spec
  • Arduino analogRead() reference — arduino.cc

কেনার আগে ফ্রি চালিয়ে দেখো

এই প্রজেক্টটা Tekko Sim-এ ব্রাউজারেই চালিয়ে দেখা যায় — কিছু কিনার আগেই।

এয়ার কোয়ালিটি মনিটর (MQ-135): LCD তে বাতাসের মান — Sim-এ চালাও

#sensor#arduino#component-guide#analog#science-fair