Arduino Uno বোর্ড: পিন, স্পেক আর Nano/Mega কখন ভালো

· ৪ মিনিট পড়া · ডেভ বোর্ড শুরু১২+

লেখক: Tekko BD Team

Arduino Uno বোর্ডে কী আছে, কোন পিন কী করে, আর কখন Nano বা Mega নেওয়া ভালো। Due আর Digispark-এর সাথে স্পেক তুলনাসহ।

দোকানে এসে প্রায় সবাই একই কথা জিজ্ঞেস করে: "ভাই, কোন Arduino নিব?" শুরুর জন্য আমার উত্তর একটাই — Arduino Uno বোর্ড। এটা সবচেয়ে জোরালো বোর্ড বলে না; ইউটিউবের টিউটোরিয়াল, লাইব্রেরির উদাহরণ, স্কুল-কলেজের ল্যাব, সব Uno ধরেই লেখা। আটকে গেলে সমাধান পাওয়া যায় সবচেয়ে সহজে।

Nano বা Mega কখন নেবে, Due আর Digispark কাদের জন্য, সেটাও নিচে আছে। চিপ আলাদা হলেও ভাষা আর Arduino IDE একই, তাই একটায় শেখা কোড বেশিরভাগ সময় অন্যটায়ও চলে।

Arduino Uno বোর্ড এক নজরে

বিষয়মান
চিপATmega328P, 16 MHz
ফ্ল্যাশ / RAM32 KB / 2 KB
লজিক ভোল্টেজ5V
ডিজিটাল পিন14 (এর মধ্যে 6টা PWM)
অ্যানালগ ইনপুট6 (A0–A5)
পাওয়ারUSB, অথবা ব্যারেল জ্যাকে 7–12V (Arduino-র সুপারিশ)
প্রতি পিনে কারেন্ট20 mA-র মধ্যে রাখো
Arduino Uno R3-এর পিন ম্যাপ
Uno R3: ডিজিটাল পিন, অ্যানালগ পিন, পাওয়ার রেল

Uno-র পিন: কোনটা কী কাজে

  • 0, 1 — Serial। USB-র সাথে ভাগাভাগি করা, তাই এখানে তার লাগানো থাকলে আপলোড আটকাতে পারে।
  • 2, 3 — ইন্টারাপ্ট পিন।
  • 3, 5, 6, 9, 10, 11 — PWM, মানে analogWrite() এখানেই চলে।
  • 10–13 — SPI। A4, A5 — I2C (OLED, RTC এসবের জন্য)।
  • 13 — বোর্ডের গায়ের LED। প্রথম Blink এটা দিয়েই।

Uno, Nano, Mega আর বাকিরা

বোর্ডচিপফ্ল্যাশRAMপিনলজিককাদের জন্য
Uno R3ATmega328P, 16 MHz32 KB2 KB14+65Vশুরু, সায়েন্স ফেয়ার
NanoATmega328P, 16 MHz32 KB2 KB14+85Vব্রেডবোর্ড, ছোট প্রজেক্ট
Nano EveryATmega480948 KB6 KB14+85VNano-র আকার, বেশি মেমরি
Mega 2560ATmega2560, 16 MHz256 KB8 KB54+165Vঅনেক সার্ভো/সেন্সর
DueSAM3X8E, 84 MHz ARM512 KB96 KB54+123.3V ⚠দ্রুত গণিত, অডিও
ATtiny85 DigisparkATtiny858 KB512 B65Vএক কাজের ছোট গ্যাজেট

কোনটা কখন

Uno R3: শুরুর জন্য ডিফল্ট। শিল্ড সরাসরি বসে, লজিক 5V, জাম্পার গোঁজা সহজ। একটা প্রজেক্টই যদি করার থাকে, Uno নাও। আর ভাবতে হবে না।

Nano: Uno-র ছোট ভাই। একই চিপ, একই কোড, কিন্তু জায়গা কম লাগে আর ব্রেডবোর্ডে সরাসরি বসে যায়। Uno-তে বানাও, ফাইনাল প্রজেক্ট ছোট বাক্সে ঢোকাতে হলে Nano-তে সরাও। টেক্কোতে Nano দুই রকম আছে: CH340 চিপের (ড্রাইভার লাগে) আর FTDI চিপের।

Arduino Nano-র পিন ম্যাপ
Nano: Uno-র মতোই পিন, শুধু আকার ছোট আর A6/A7 বাড়তি

Nano Every: একই সাইজ, বেশি মেমরি। RAM 2 KB থেকে 6 KB, ফ্ল্যাশ 32 থেকে 48 KB। স্কেচ বা লাইব্রেরি Nano-তে আঁটছে না, তখনই এটা দেখো।

Mega 2560: পিনের গুদাম। 54টা ডিজিটাল পিন, 16টা অ্যানালগ। অনেকগুলো সার্ভো, কয়েকটা ডিসপ্লে, সেন্সরের স্তূপ, মানে পিন ফুরিয়ে গেলে তখন Mega। আগে থেকে কিনে রাখার দরকার নেই; বেশিরভাগ স্কুল প্রজেক্টে এত পিন লাগেই না।

Due: একটাই সাবধানবাণী। ৮৪ MHz ARM কোর, অডিও আর দ্রুত সিগন্যালের কাজে ভালো। কিন্তু লজিক 3.3V। 5V সেন্সরের সিগন্যাল সরাসরি দিলে পিন পুড়ে যেতে পারে। নতুনদের বোর্ড না।

ATtiny85 Digispark: সবচেয়ে ছোট। ৬টা I/O, 8 KB ফ্ল্যাশ। একটা LED, একটা বাটন, একটা সেন্সর, এক কাজের গ্যাজেটে ঠিক আছে। USB দিয়েই প্রোগ্রাম হয়, আলাদা প্রোগ্রামার লাগে না।

টিপস

আমার সাজেশন: প্রথম বোর্ড Uno R3। দ্বিতীয়টা প্রজেক্টের চাহিদা দেখে: ছোট করতে Nano, বড় করতে Mega। সায়েন্স ফেয়ারে বোর্ডের নামে নম্বর আসে না, চালু প্রজেক্টে আসে।

যাচাই করুন

নতুন বোর্ড হাতে পেলে প্রথমে Blink আপলোড করো:

cpp
void setup() { pinMode(LED_BUILTIN, OUTPUT); }
void loop() {
  digitalWrite(LED_BUILTIN, HIGH); delay(500);
  digitalWrite(LED_BUILTIN, LOW);  delay(500);
}

LED_BUILTIN প্রতিটা বোর্ডের গায়ের LED-কে চেনে, তাই Uno, Nano, Mega সবখানেই এই কোড চলে। LED জ্বলে-নিভলে বোর্ড, IDE আর ড্রাইভার, তিনটাই ঠিক আছে।

Blink সার্কিট: Uno-র গায়ের L LED
Blink: বাইরে কিছু না লাগিয়েই Uno-র নিজের LED জ্বলে-নিভে

সাধারণ সমস্যা

  1. CH340 Nano আপলোডে বোর্ড চেনে না — CH340 USB ড্রাইভার বসাতে হয় (FTDI ভ্যারিয়েন্টে লাগে না)। Device Manager-এ পোর্ট না দেখালে কারণ এটাই।
  2. Due-তে 5V সেন্সর লাগিয়ে পিন মরে গেছে — Due 3.3V লজিকের। লেভেল শিফটার ছাড়া 5V সিগন্যাল দিও না।
  3. আপলোডে 'not in sync' আসছে — ভুল বোর্ড বা ভুল পোর্ট বাছা হয়েছে। Tools → Board আর Tools → Port আবার দেখো।
  4. Mega কিনলাম, কাজ তো Uno-তেই চলত — সাধারণ প্রজেক্টে বাড়তি পিন লাগে না। পিন সত্যিই ফুরোলে তখন Mega।

প্রশ্নোত্তর

আসল Uno নাকি ক্লোন? শেখার কাজে পার্থক্য প্রায় নেই। ফারাক সাধারণত USB চিপ আর কম্পোনেন্টের মানে।

ESP32 নাকি Arduino, আগে কোনটা? শিখতে চাইলে আগে Uno বা Nano। সহজ, ডকুমেন্টেশন বিশাল। Wi-Fi বা Bluetooth লাগলে ESP32, ওটাও Arduino IDE দিয়েই প্রোগ্রাম হয়।

একটা বোর্ডে কয়টা সার্ভো চলবে? সিগন্যালের জন্য Uno-র ডিজিটাল পিনে অনেকগুলো লাগানো যায়, কিন্তু পাওয়ার Uno দিতে পারে না (SG90 গাইডের পাওয়ার নোটটা দেখো)। ছয়টা বা তার বেশি সার্ভো হলে আলাদা 5V সাপ্লাই লাগবেই।

টেক্কো থেকে আরও

সূত্র

  • Arduino official docs — docs.arduino.cc (প্রতিটা বোর্ডের স্পেক)
Arduino UNO R3Arduino UNO R3৳৯১০বিস্তারিত দেখো
Arduino Nano (Type C)Arduino Nano (Type C)৳৫৭০বিস্তারিত দেখো
Arduino Nano EveryArduino Nano Everyদাম জানতে নক করোবিস্তারিত দেখো
Arduino Mega 2560 R3Arduino Mega 2560 R3দাম জানতে নক করোবিস্তারিত দেখো
Arduino DueArduino Dueদাম জানতে নক করোবিস্তারিত দেখো
ATtiny85 Digispark Development BoardATtiny85 Digispark Development Boardদাম জানতে নক করোবিস্তারিত দেখো

দাম বদলাতে পারে; সর্বশেষ দাম টেক্কোতে দেখো।

কেনার আগে ফ্রি চালিয়ে দেখো

এই প্রজেক্টটা Tekko Sim-এ ব্রাউজারেই চালিয়ে দেখা যায় — কিছু কিনার আগেই।

Blink: তোমার প্রথম program — Sim-এ চালাও

#arduino#dev-board#beginner#comparison